ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে
রুশ হামলার কারণে বছরে ইউক্রেনের শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ইউক্রেনিয়ান গ্রেইন এসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেঙ্কো
তিনি বলেন, আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি। যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল।
ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে।
ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।





